স্বাগতম। আপনি এই ব্লগের counter তম পাঠক

মজার লেখা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মজার লেখা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৫ ডিসে, ২০০৯

প্রমান কর যে, মেয়েরা মন্দ

আমরা জানি যে, মেয়েরা ছেলেদের টাকা ও সময় নষ্ট করে
মেয়েরা = টাকা x সময়
আবার আমরা জানি যে, সময়ের অপর নাম টাকা
সময় = টাকা
সুতরাং সমীকরণ দাঁড়ায়,
মেয়েরা = টাকা x টাকা = (টাকা) 2
যেহেতু টাকাই সকল মন্দের মূল
টাকা = √ (মন্দ)
অতএব,
মেয়েরা = টাকা x টাকা = (√মন্দ) 2
তাহলে আমরা প্রমাণ করতে পারি
মেয়েরা = মন্দ

২৩ ডিসে, ২০০৯

আপনার বউ এবং গার্লফ্রেন্ডকে কিভাবে ঝগড়ায় হারাবেন- দশটি উপায়

১। সব রকমের যুক্তি নদীতে ফালাইয়া দেন। বউ এবং গার্লফ্রেন্ড সব সময় যুক্তি ব্যবহার করেনা। যৌক্তিক এবং অযৌক্তিক দুই ধরনের আক্রমন চালান
২। কম্প্রোমাইজ করবেন না। আর্গুমেনট পুরা জিততে হবে। হাফ জিতলে লাভ নাই। কেননা উহারা বড় ছলনাময়ী আপনাকে প্রেমের অভিনয় দেখাইয়া সব লইয়া যাইবে। মোহনীয় জিনিষ থেকে দুরে থাকুন
৩। আপনি সস্তা কথা বলতে ছাড়বেন না। তাকে মোটা, কিংবা শুকনা, অথবা তার বদভ্যাস দিয়ে আক্রমন করুন। মেয়েরা সে মোটা এটা শুনলে সমস্ত লজিক হারাইয়া ফেলে
৪। মেয়েদের ইতিহাস ভালো মনে থাকেনা। সুযোগ পাইলে পুরানা জিনিষ সামনে আইনা পচাবেন।
৫। তারে কথা বলতে দিবেন না। বার বার ইনটারেপট করেন যাতে তার চেইন অব থট নষ্ট হইয়া যায়। আর সব উল্টা পাল্টা লাইগা যায়।
৬। সবসময় হাসেন, সে কোন সিরিকাস কথা বললে আরো বেশী কইরা হাসেন। বিভিন্ন শব্দ করতে পারেন তারে আরো হিতাহিত করবার জন্য
৭। সমানে তারে তার বান্ধবী কিংবা আপনার পুরনো গার্ল ফ্রেন্ডের সাথে তুলনা করেন, সে নিজেরে ছোট ভাইবা ঠান্ডা হইয়া যাইবো
৮। বেশী খ্যামচা দিলে জিগাইবেন তুমি কি পাগল হয়ে গেছ ?, তারপর শামসুজামান ইস্টাইলে হাসি দিবেন,
৯। কান্দাকাঠি শুরু করলে কইবেন , তুমি দুই বছরের বাচচা নাকি, ম্যাচিউরিটি নাই। মেয়েরা ম্যাচিউরড হইতে ভালোবাসে।
১০। সব কিছু ফেইল করলে কইবেন তুমি তোমার শ্বাশুড়ির মতো আন রিজনেব. মেয়েরা সব সময় তাদের শাশুড়ির থেকে ডিফারেনট হতে চায়।


মুল লেখা : ডাক্তার আইজুদ্দিন, ঈষৎ পরিমার্জন করা হয়েছে

২২ ডিসে, ২০০৯

একটি নিয়োগ বিজ্ঞপ্তি


মামুন’স টি স্টল, আজিমপুর, ঢাকা

পদবি : মহাগণক
পদসংখ্যা :
মূল দায়িত্ব : কাস্টমারের খাওয়া চা, বিস্কুট, সিগারেট ও বিলের সার্বক্ষণিক হিসেব রাখা ।
বেতন : প্রবিশন পিরিয়ডে আলোচনা সাপেক্ষ। নিশ্চিত হলে বাড়তে পারে। সে সঙ্গে ঈদ ও অন্যান্য বোনাস, চিকিৎসা খরচ, বাসা ভাড়া দেওয়া হবে। তিনমাসের অধিক পুরোনো বকেয়া আদায়ের উপর ২০ শতাংশ কমিশন দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম এমবিএ (যে কোন স্বীকৃত ও অস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে)। এসএসসি ও এইচএসসিতে উচ্চতর গনিত সহ সাধারন গণিতে ৯০শতাংশের ওপর নম্বর। ৫ম ও ৮ম শ্রেণীর যেকোন একটিতে বৃত্তি পেতে হবে।
অভিজ্ঞতা : যে কোন চায়ের দোকানে দীর্ঘদিন চা পানের অভিজ্ঞতা হলেও চলবে। হাতের আঙুলে করে দ্রুত হিসাবের যোগ্যতা থাকতে হবে।
শারীরিক যোগ্যতা : উচ্চতা নূন্যতম পাঁচ ফুট ১০ ইঞ্চি, বয়স সর্বোচ্চ ৩০ বছর, (জিমে ব্যায়াম করার অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে )
বাড়তি যোগ্যতা : শুদ্ধ বাংলা, ইংরেজীর পাশাপাশি নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কুষ্টিয়া ও পুরান ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলা ও বোঝারদক্ষতা থাকতে হবে।

১৫ ডিসে, ২০০৯

বৌয়ের কাছে স্বামীর চিঠি

প্রিয়তমা,
এই মাসে অফিস থেকে এখনো বেতন পায়নি, তাই টাকা পাঠাতে পারলাম না। তার পরিবর্তে ১০০টা kiss পাঠালাম। আমার সুইট হার্ট রাগ করোনা, প্লিজ............।
তোমার প্রিয়তম স্বামী......

উত্তরে বৌ.........

আমার প্রিয় জানু,
তোমার ১০০ টা kiss এর জন্য ধন্যবাদ। খরচের বিস্তারিত নিচে জানালাম..................
১. দুধওয়ালা একমাসে ২টা kiss এ রাজি হয়েছে
২. বিদ্যুত বিল বাবদ ৭ টা kiss দিয়ে কোন রকম বিদায় করেছি
৩. বাড়িওয়ালা প্রতিদিন এসে ২/৩ টা করে kiss নিয়ে যাচ্ছে ভাড়ার পরিবর্তে
৪. দোকানদার শুধু kiss-এ রাজি না হওয়ায় তাকে অন্য কিছু দিয়ে সন্তুষ্ট করতে হয়েছে
৫. অন্যান্য খরচ বাবদ আরো ৪০ টা kiss দিতে হয়েছে
তুমি একদম চিন্তা করোনা। আমার এখনো তোমার দেয়া ৩৫ টা kiss আছে
আশা করি মাসের বাকিটা চালিয়ে নিতে পারবো। আগামী মাসেও এভাবে চালিয়ে নিব কিনা জানাবে.........।
Your Sweet Heart

৮ নভে, ২০০৯

দাড়ি কমার ভুল

প্রিয়তম,
ওগো আর কতদিন বিদেশে কাটাবে। এই কি ছিলো তোমার কপালে আমার পা। আরো ফুলে উঠেছে উঠানটা। জলে ডুবে গেছে ছোট খোকা। স্কুলে যেতে চাইনা ছাগল ছানাটা। ঘাস খেয়ে ঝিমাইতেছে তোমার বাবা। অসুখে ভুগিতেছে বাগানটা। আমে ভরে গিয়াছে ঘরের ছাদ। স্থানে স্থানে ফাটিয়া গেছে গাভির পেট। দেখিলে মনে হয় বাচ্চা দেবে করিমের বাবা। রোজ আধাসের করে দুধ দেয় বড় বউ। রান্না করতে গিয়ে হাত পুড়িয়েছে কুকুর ছানাটা। সারাদিন লেজ নেড়ে খেলা করে বড় খোকা। দাড়ি কাটতে গিয়ে গাল কেটে ফেলেছে রহিমের ছোট বোন। প্রসব বেদনায় ছটফট করছে রহিমের বড় দুলাভাই। বার বার ফিট হয়ে পড়ছে ডাক্তার। সাহেব এসে দেখে গেছেন। এই সময় তুমি অবশ্যই বাড়ি আসিবে না। আসলে আমি অত্যন্ত দুঃখিত হব।
ইতি
তোমার প্রিয়া

শেয়ার করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More