স্বাগতম। আপনি এই ব্লগের counter তম পাঠক

যশোর নিউজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
যশোর নিউজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৬ এপ্রি, ২০১১

যশোর নিউজের ডোমেন নেম বন্ধ হয়ে গেল

শুধু মাত্র ডোমেন কেনার কারনে এবং একই কোম্পানি থেকে হোস্টিং না নেওয়ার কারনে www.jessorenews.net ডোমেনটি বন্ধ হয়ে গেল। সাইটটা চালু রাখা জরুরী তাই ব্লগেই চালু রাখতে হচ্ছে। নতুন ডোমেন না পাওয়া পর্যন্ত এভাবেই চলবে আপাতত। আশা করি কয়েক মাসের মধ্যেই আবার নতুন ডোমেন এ নতুনভাবে সাইটটি চালু করতে পারবো। বর্তমান ঠিকানা হচ্ছে
http://jessorenews.blogspot.com

২৩ নভে, ২০১০

যশোর নিউজের ডায়েরী থেকে

পরিকল্পনা এবং কাজ শুরুঃ ২২ অক্টোবর ২০০০৯
পরীক্ষামুলক যাত্রা শুরুঃ ২১ সেপ্টেম্বর, ২০১০
প্রথম মিটিং: ২২ অক্টোবর, ২০১০ স্থানঃ বসুন্ধরা সিটি
দ্বিতীয় মিটিং: ২৯ অক্টোবর, ২০১০। স্থানঃ অপরাজেয় বাংলা , ঢা.বি
তৃতীয় মিটিং: ০৫ নভেম্বর, ২০১০। স্থানঃ টি.এস.সি, ঢা.বি
চতুর্থ মিটিং: ১২ই নভেম্বর, ২০১০। স্থানঃ এ.বি.এইস অফিস, কলাবাগান
পঞ্চম মিটিং: ১৫ই নভেম্বর, ২০১০। স্থানঃ চুয়াডাংগা বাস স্ট্যান্ড, যশোর।

১৫ নভে, ২০১০

‘যশোর নিউজ’ -এর আজ পঞ্চম মিটিং হল

ঢাকা থেকে বাড়ি আসলাম গতকাল, আজই আবার তাড়াহুড়া করে যশোরে যেতে হচ্ছে। আমি আর আলামিন একসাথে যাচ্ছি। প্রথমে গেলাম কালের কণ্ঠের যশোর অফিসে। তারপর চুয়াডাংগা বাস স্ট্যান্ডে। এখানেই আমাদের মিটিং হল। মিটিং এ ছিলাম আমি, আলামিন, খালিদ, তুহিন এবং আরো অনেকে। অনেকক্ষন মিটিং আর আড্ডার পর রাত নয়টায় বাড়ি ফিরলাম।

১২ নভে, ২০১০

‘যশোর নিউজ’ -এর আজ চতুর্থ মিটিং হল

আজ যশোর নিউজের চতুর্থ মিটিং হল কলাবাগানে এ.বি.এইস. ওয়ার্ল্ড অফিসে বেলা আড়াইটার সময়। চতুর্থ মিটিং হলেও আজই আমাদের আনুষ্ঠানিকভাবে মিটিং হল। পরিচিতি পর্ব দিয়েই মিটিং শুরু হল। ফেসবুকের কল্যানে কয়েকজনকে আগে থেকেই চিনতাম এবার সবার সাথে দেখা হল। মিটিংয়ে অংশগ্রহনকারী প্রায় সবাই সাংবাদিক।  সাংবাদিকতা থেকেই ওরা যশোর নিউজ এ এসেছে আর আমি ভাবছি যশোর নিউজের মাধ্যমেই সাংবাদিকতা শুরু করবো। মিটিং এ ছিলাম আল-আমিন, মনি, রুয়েল, কেয়া, ফয়সাল, সজ্ঞীব সাহা এবং আমি। মিটিং এর শুরুতেই আল-আমিন তার অতিদীর্ঘ বক্তব্য শুরু করে দিল এবং আমাদেরকে অনেক স্বপ্ন দেখাতে শুরু করল। স্বপ্নে বিভোর হয়ে আমরাও অনেক কিছু ভাবতে থাকলাম এবং সবাই নিজস্ব মতামত ব্যক্ত করলাম। স্বপ্ন ভগ্ন হওয়ার পর নাস্তা পর্ব শুরু হল। নাস্তা শেষ করে অনেকক্ষন আড্ডা হল এবং বিকাল পাচটার দিকে আমাদের মিটিং শেষ হল।

১০ নভে, ২০১০

যশোর নিউজের আদি কথা।

‘অনলাইনে যশোরের সংবাদ পড়া যাবে’ এমন ভাবনা আমার মাথায় আসে গত বছরের মাঝামাঝি দিকে। ২২ অক্টোবর ২০০০৯ আমি একটা সাইট বানালাম শুধু লিংক এবং ক্যাটাগরি তৈরী করে http://jessore.slinkset.com। এলাকা ভিত্তিক এবং সংবাদের বিভাগ ভিত্তিক ক্যাটাগরীতে গেলে সেখানে বিভিন্ন সংবাদপত্রের যশোর ভিত্তিক নিউজের পেজটার লিংক থাকবে এবং লিঙ্কে ক্লিক করলে নতুন উইন্ডোতে সেই নিউজের বিস্তারিত পড়া যাবে। এভাবে কিছুদিন নিউজ আপডেট করার পর ভাবলাম আমার একার পক্ষে এই সাইট চালানো সম্ভব না। তাছাড়া এই সাইটটার নিজস্ব কোন তথ্য নেই, কোন একটা লিঙ্ক কাজ না করলেই সে নিউজ পড়া যাবে না। এসব কথা চিন্তা করেই মুলত আমি ‘যশোর নিউজ’ এর ভাবনা থেকে পিছিয়ে আসি এবং ১৩ ফেব্রুয়ারী ২০১০ তারিখের পর আর কোন নিউজ আপডেট হয়নি। তারপর এবছরের মাঝামাঝি আবার নতুনরুপে অনেকজন একসাথে কাজ করবো- এমন একটা পরিকল্পনা করি এবং রোজার ঈদে বাড়িতে গিয়ে আল-আমিনকে জানাই। যেই ভাবা সেই কাজ। আমি এবং আল-আমিন ফাইনাল করে ফেললাম ঈদের পরেই আমাদের কাজ শুরু করতে হবে। অতঃ পর ডোমেন কেনা হল এবং সাইট পুরাপুরি চালু হল ২১ সেপ্টেম্বর থেকে। আজ আমরা একা নই, একঝাক তরুন সাংবাদিক আর মেধাবী কিছু স্বপ্নবাজ নিরলস কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত নিউজ আপডেট করতে এবং সাইটটার কারিগরী উন্নয়নে। ইতিমধ্যেই বেশকয়টি জাতীয় দৈনিক এবং অনলাইন সংবাদ মাধ্যমে ‘যশোর নিউজ’এর রিভিউ ছাপা হয়েছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে থাকবোই এবং বিশ্বজুড়ে জুড়ে যশোরের খবর ছড়িয়ে দিব।



এভাবেই আমাদের প্রিয় ‘ যশোর নিউজ’ পথচলা শুরু।

৫ অক্টো, ২০১০

যশোর নিউজের তৃতীয় মিটিং

আজ যশোর নিউজের তৃতীয় মিটিং হল টি.এস.সি তে। আমি, বাবুল, আলামিনসহ অনেকে এসেছিল। পর পর আমরা তিনটা মিটিং করলাম। বেশ ভাল লাগছে এটা ভেবে যে আমরা  এগিয়ে যাচ্ছি। সামনে আমাদের অনেক দূর যেতে হবে।

শেয়ার করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More