স্বাগতম। আপনি এই ব্লগের counter তম পাঠক

স্মৃতির ভান্ডার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্মৃতির ভান্ডার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১০ নভে, ২০১০

যশোর নিউজের আদি কথা।

‘অনলাইনে যশোরের সংবাদ পড়া যাবে’ এমন ভাবনা আমার মাথায় আসে গত বছরের মাঝামাঝি দিকে। ২২ অক্টোবর ২০০০৯ আমি একটা সাইট বানালাম শুধু লিংক এবং ক্যাটাগরি তৈরী করে http://jessore.slinkset.com। এলাকা ভিত্তিক এবং সংবাদের বিভাগ ভিত্তিক ক্যাটাগরীতে গেলে সেখানে বিভিন্ন সংবাদপত্রের যশোর ভিত্তিক নিউজের পেজটার লিংক থাকবে এবং লিঙ্কে ক্লিক করলে নতুন উইন্ডোতে সেই নিউজের বিস্তারিত পড়া যাবে। এভাবে কিছুদিন নিউজ আপডেট করার পর ভাবলাম আমার একার পক্ষে এই সাইট চালানো সম্ভব না। তাছাড়া এই সাইটটার নিজস্ব কোন তথ্য নেই, কোন একটা লিঙ্ক কাজ না করলেই সে নিউজ পড়া যাবে না। এসব কথা চিন্তা করেই মুলত আমি ‘যশোর নিউজ’ এর ভাবনা থেকে পিছিয়ে আসি এবং ১৩ ফেব্রুয়ারী ২০১০ তারিখের পর আর কোন নিউজ আপডেট হয়নি। তারপর এবছরের মাঝামাঝি আবার নতুনরুপে অনেকজন একসাথে কাজ করবো- এমন একটা পরিকল্পনা করি এবং রোজার ঈদে বাড়িতে গিয়ে আল-আমিনকে জানাই। যেই ভাবা সেই কাজ। আমি এবং আল-আমিন ফাইনাল করে ফেললাম ঈদের পরেই আমাদের কাজ শুরু করতে হবে। অতঃ পর ডোমেন কেনা হল এবং সাইট পুরাপুরি চালু হল ২১ সেপ্টেম্বর থেকে। আজ আমরা একা নই, একঝাক তরুন সাংবাদিক আর মেধাবী কিছু স্বপ্নবাজ নিরলস কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত নিউজ আপডেট করতে এবং সাইটটার কারিগরী উন্নয়নে। ইতিমধ্যেই বেশকয়টি জাতীয় দৈনিক এবং অনলাইন সংবাদ মাধ্যমে ‘যশোর নিউজ’এর রিভিউ ছাপা হয়েছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে থাকবোই এবং বিশ্বজুড়ে জুড়ে যশোরের খবর ছড়িয়ে দিব।



এভাবেই আমাদের প্রিয় ‘ যশোর নিউজ’ পথচলা শুরু।

২৫ এপ্রি, ২০১০

আমার বাংলা ব্লগ এবং দুইটি সাইটের ranking

আমি ব্লগ লেখা শুরু করি ২০০৫ সাল থেকে। তখন somewhereinblog ছিল কিনা জানি না। আমি ব্লগ ডট কম এ লিখতাম এবং লেখাগুলো ছিল ইংরেজিতে। তারপর একাউন্ট করলাম somewhereinblog এবং ব্লগার এ।
২০০৬ সালে somewhereinblog এ একাউন্ট খুলেছি কিন্তু বাংলা লিখতে পারতাম না এবং আমার নেট ও কম্পিউটার ছিল না , তাই আমার জন্য বাংলায় লেখালেখি কঠিন ছিল। তাই এখানে ১৬টি পোষ্ট দিয়েছিলাম মুলত কপি পেষ্ট করে। তিন বছর ইংরেজিতে ব্লগ ডট কমে লেখার পর ব্লগারে লেখা শুরু করলাম। তখনো লিখলাম সেই ইংরেজিতে। ২০০৮ সালের শেষের দিকে বাংলা লেখা শিখলাম অভ্র দিয়ে। তখনো আমার কম্পিউটার ছিল না এবং ক্যাফেতে অভ্র না থাকায় বাংলা ব্লগ লিখতে পারতাম না। অতঃ পর কম্পিউটার ও নেট নেওয়ার পর ২০০৯ সালে বাংলা লেখায় নিয়মিত হই। সেই সাথে যারা ক্যাফেতে গিয়ে ইউনিকোড বাংলা লিখতে সমস্যায় পড়েন তাদের জন্য বাংলা লেখার একটি ওয়েবসাইট বানাই। ব্লগারে আমার আগের সব লেখা গুলা প্রতিস্থাপন করি। আর এখন ইংরেজিগুলা বাংলায় অনুবাদের কাজ করছি।
আমি যখন ব্লগ লেখা শুরু করি তখন ফেসবুক ও ছিল না। এখন মাঝেমাঝে ফেসবুকে আমার ব্লগের লিংক দেই এবং হাজার খানিক বন্ধুর কল্যাণে আমার ব্লগটির পাঠক দিন দিন বাড়ছে। তাই হঠাৎ আজ এলেস্কাতে আমার ব্লগ ও বাংলা লেখার সাইটের র‌্যাংকিং দেখে আমিতো অবাক। আমার ব্লগের র‌্যাংকিং ৯৭৭৮৭৯৫তম এবং বাংলা লেখার সাইটের র‌্যাংকিং ৩৫৮৪৮৭৪তম। যদিও অনেক খারাপ অবস্থান তারপর ও দেখে ভালো লাগলো। আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি ভালো অবস্থানে যাবে।
ও আর একটা কথা আমি somewhereinblog এ আবার লেখা শুরু করেছি ৪ বছর পর। আশা করি আমার সাইট দুইটা দেখে মন্তব্য করবেন। 
লেখাটি একইসাথে  প্রকাশিত হয়েছে  somewhereinblog এ

২৮ জানু, ২০১০

আমার ডাইরী/ব্লগ লেখা শুরু পাঁচ বছর আগে

আজ থেকে পাঁচ বছর আগে আমার ব্লগ লেখা শুরু। এ উপলক্ষে আমি আমার ব্লগের থিমটি পরিবর্তন করেছি। এই পাঁচ আমার লেখার বিষয়বস্তু এবং ধরনে অনেক পরিবর্তন এসেছে। ২০০৮ সালের এপ্রিল মাস পর্যন্ত লিখেছি harunbd.blog.com ওয়েবসাইটে এবং সবগুলো লেখা ছিল ইংরেজিতে। তখন আমার কম্পিউটার, ইন্টারনেট কিছুই ছিলনা। আমি প্রথমে কাগজে লিখে নিয়ে সাইবার ক্যাফে গিয়ে অনলাইনে লিখতাম। যে পোষ্ট গুলো বাংলায় হত সেগুলো বাংলা উচ্চারনে ইংরেজিতে লিখতাম এবং ব্লগে দিতাম। তারপর blogspot সাইট আসার পর এখানে ব্লগ লেখা শুরু করলাম এবং পুরনোলেখা গুলো স্থানান্তরিত করলাম। আগে আমার ব্লগে মাসিক খরচের হিসাব এবং দৈনন্দিন পড়ালেখা বা কোন কাজে কত সময় ব্যয় করতাম তাও লিখতাম, এখন এত কিছু লিখি না। ইউনিকোড বাংলা লেখা শেখার পর থেকে সব পোষ্ট বাংলায় লেখার চেষ্টা করি। এখন আমার কম্পিউটার, ইন্টারনেট সব হয়েছে, আশা করি ব্লগ লেখা এখন থেকে নিয়মিত লেখা চালায়ে যেতে পারবো।

শেয়ার করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More